ফের স্বপ্নভঙ্গ ব্রাজিলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ September, ২০২৪

ফের স্বপ্নভঙ্গ ব্রাজিলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৪ |
কোয়ার্টার ফাইনালে যেন ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের নাম। গত কয়েকটি বিশ্বকাপে এই কোয়ার্টারের বাধা পেরোতে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের তরুণীরা। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে। রোববার মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অবশ্য ফেবারিট হিসেবেই খেলতে নেমেছিল উত্তর কোরিয়া। পুরুষ ফুটবলে সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও নারী ফুটবলে বেশ এগিয়ে দেশটি। এবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটির তরুণীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন চে-উন-ইয়োং। পুরো ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধে আক্রমণ করে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় উত্তর কোরিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে

চে-উন ইয়োংয়ের গোলে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের মেয়েদের। ম্যাচের বাকি সময়ে খুব একটা বড় আক্রমণও অবশ্য করতে পারেনি সেলেসাও মেয়েরা। এর আগে উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। ফের একবার স্বপ্ন পূরণে ব্যর্থ তরুণীরা। উল্লেখ্য, ২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছিল ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছিল ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে। এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনের বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় তারা। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে

গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছিল ব্রাজিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা