ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা: ফ্যাক্ট চেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪

ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা: ফ্যাক্ট চেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের কতকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম “ওয়ানইন্ডিয়া” আজ ২৯ ডিসেম্বর “ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনা” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে দাবি করা হয়,হাসিনা জমানার শেষ হতেই বাংলাদেশের পাকিস্তান প্রীতি সপ্তমে। ভারতের অবদান ভুলে ভারত বিরোধিতার জিগির তুলে পাকিস্তানকে নিয়ে মেতে আছেন মুহাম্মদ ইউনূস। আর এবার আশঙ্কা বাড়িয়ে বাংলাদেশে ফিরছে পাক সেনাবাহিনী। ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়,২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশজুড়ে পাকিস্তানের বাহিনী ঢুকে প্রশিক্ষণ দেবে বলে চুক্তি হয়েছে দুই দেশের। এমনটাই সূত্রের খবর। একাত্তরের যুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই পাক সেনা। বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন পাক সেনার মেজর জেনারেল পদমর্যাদার

অফিসার। মুক্তিযুদ্ধে ইতিহাস ভুলে ৫৩ বছর পর বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের সেনা। আসন্ন ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ময়মনসিংহ ক্যান্টনমেন্টে শুরু হবে প্রশিক্ষণ। ১ বছর ধরে বাংলাদেশের জওয়ানদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। গত নভেম্বরে এমনই প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনার তরফে। উল্লেখ্য পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন জানিয়ে গেল ২৮ ডিসেম্বর আইএসপিআর প্রতিবাদ লিপি দেয়।তাই ভারতের সংবাদমাধ্যমের দাবি করা এই খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের