ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৭:৪৮ অপরাহ্ণ

ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৭:৪৮ 110 ভিউ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে ৯ মাস ধরে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। তবে এই অল্প সময়ে তার ওপর অনাস্থা তৈরি হয়েছে বাকি বোর্ড পরিচালকদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও পাঠিয়েছেন তারা। কাছে চিঠিটি আসার পর ফারুকের বিরুদ্ধে বোর্ড পরিচালকদের নানা রকম অভিযোগ দেখা যায়। চিঠিটিতে সাক্ষর করেছেন বর্তমান পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ছাড়াও পূর্বের বোর্ডে থাকা মাহবুব উল আনাম, ইফতেখার আহমেদ মিঠু, ফাহিম সিনহা, মঞ্জুর আলম, সাইফুল আলম স্বপন, কাজী ইনাম ও সালাউদ্দিন চৌধুরী। চিঠিতে এই ৮ পরিচালক অভিযোগ উল্লেখ করে লিখেছেন, ‘দায়িত্বপ্রাপ্তির পর ফারুক আহমেদ বোর্ডের কমিটিসমূহের পূনর্গঠনের কথা থাকলেও দীর্ঘ ৫ মাস পর

তিনি বোর্ড এর বিভিন্ন কমিটি পূনর্গঠন করেন। কিন্তু তার স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালকবৃন্দই স্বাভাবিকভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পরিচালনা করতে পারছেন না। এতে করে বিসিবির অভ্যন্তরে যেমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে তেমনি দেশে ও দেশের বাহিরে বিসিবির সুনাম ক্ষুন্ন সহ বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে । বোর্ড প্রেসিডেন্ট হিসেবে পরিচালকদের সঙ্গে গণতান্ত্রিক পন্থা অনুসরণ না করার অভিযোগও তুলেছেন তারা। তারা দাবি করেন, কোনরুপ পরামর্শ ব্যতিরেকেই কমিটির এখতিয়ারাধীন বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত গ্রহন করে থাকেন ফারুক আহমেদ। ফলে পরিচালক এবং বিসিবির বিভিন্ন কমিটি প্রধান হিসেবে তারা নিজস্ব কোন সিদ্ধান্ত বা মতামত

প্রদান করতে পারছে না। জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সরাতেও নাকি কোনো পরিচালকের সঙ্গে আলাপ করেননি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। পরিচালকরা বলছেন, প্রেসিডেন্ট তার একক সিদ্ধান্তে ও পরিচালনা পর্ষদের সাথে কোনরুপ আলাপ আলোচনা না করেই জাতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে অপসারণ করেন। যেটা অন্যান্য পরিচালকগন পরবর্তীতে বোর্ড সভাপতির প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারে। জাতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের পূর্বে বিসিবির সংবিধান এর অনুচ্ছেদ ১৪ (ব) মোতাবেক পরিচালনা পর্ষদের অনুমোদন নেয়ার বিধান থাকলেও ফারুক আহমেদ সেই নিয়মের তোয়াক্কা করেননি বলে নিশ্চিত করেন তারা। এ ছাড়াও বোর্ডে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, কর্মচারিদের অপসারণ না করা, পদোন্নতি দেওয়ার অভিযোগ

তোলেন তারা। সর্বশেষ বিপিএলের নানা অব্যবস্থাপনার দায়ও ফারুকের ওপর ছাপিয়েছেন পরিচালকরা। এমনকি আর্থিকভাবে লাভবান হতে নাকি তিনি ক্লাব দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ ওই ৮ পরিচালকের। জাতীয় দলের বাজে পারফরম্যান্সের জন্যও ফারুকের ওপর দোষারোপ করেছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস