প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী – ইউ এস বাংলা নিউজ




প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ |
প্রেমের বিচ্ছেদ মানেই কি শুধু দেবদাস হয়ে ঘুরে বেড়ানো? কিংবা সব ভুলে নতুন জীবন শুরু করা? সবার ক্ষেত্রে গল্পটা এমন সহজ হয় না। বিশেষ করে যখন দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রেমিক অন্য কাউকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন। সম্প্রতি এমনই এক প্রতিহিংসার নজির গড়লেন এক তরুণী, যার কাণ্ড দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন নেট দুনিয়ার মানুষ। প্রেমিক তাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের গলায় মালা দিয়েছেন, এই খবর সহ্য করতে না পেরে সেই মেয়ের শরীরে ইনজেকশন পুশ করে দেন তিনি। শুরুতে সবাই ভেবেছিল এটি হয়তো কোনো প্রাণঘাতী বিষ; কিন্তু সত্যটা যখন সামনে এলো, তখন সবার চোখ কপালে ওঠার দশা! প্রেম ভাঙার পরেই অন্য এক নারীকে বিয়ে করেন

প্রেমিক। এ নিয়ে রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়েছেন বোয়া বসুন্ধরা নামে এক তরুণী। গেল ৯ জানুয়ারি এ ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত জ্যোতির সাহায্য নিয়েই এইচআইভি আক্রান্ত এক মহিলার রক্ত জোগাড় করেছিলেন বসুন্ধরা। পরে সেই রক্তই তিনি প্রেমিকের স্ত্রীর শরীরে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, ইঞ্জেকশন দেওয়ার প্রেক্ষাপটও তৈরি করেছিলেন বসুন্ধরা। পরিকল্পনা করে প্রথমে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেছিলেন প্রেমিকের স্ত্রীকে। তারপর সুযোগ বুঝে ইঞ্জেকশন দেন। এ ঘটনায় অভিযুক্ত ও তার সহযোগী কোঙ্গে জ্যোতি এবং তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৯ জানুয়ারি হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন বসুন্ধরার সাবেক

প্রেমিকের স্ত্রী। সে সময় দুই ব্যক্তি বাইক নিয়ে তার সামনে এসে পড়েন। এতে চোট পান ওই নারী। তখনই সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। এ সময় তার শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়ে পালিয়ে যান বসুন্ধরা। বিষয়টি বুঝতে পেরে তিনি তার চিকিৎসক স্বামীকে ফোন করেন। পরে তার স্বামী অভিযোগ করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী