ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ
প্রেক্ষাগৃহে ফের আদর-পূজার ‘লিপস্টিক’
গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল পূজা চেরি ও আদর আজাদ অভিনীত ছবি ‘লিপস্টিক’। সে সময় মাত্র আটটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সিনেমা সংশ্লিষ্টরা সে সময় জানিয়েছিলেন, সিন্ডিকেটের কারণে ভালো সিনেমা হয়েও তেমন হল পায়নি সিনেমাটি। তবে তৃতীয় সপ্তাহে সিনেমাটির হল সংখ্যা বেড়েছিল কয়েক গুণ। সেই সিনেমাটি এবার স্টার সিনেপ্লেক্সে নতুন করে মুক্তি দেওয়া হয়েছে।
কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটি আজ থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মোট ১৪টি শো চলছে বলে জানিয়েছেন আদর আজাদ। নায়ক বলেন, ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতন। এরপর এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে নতুন করে শোবিজ ইন্ডাস্ট্রি আবার চাঙা হতে শুরু করেছে। হল সচল রাখতে নতুন
নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার।’ সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তাঁর নায়ক আদর আজাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।
নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। সবাইকে অনুরোধ করব, হলে গিয়ে সিনেমাটি দেখার।’ সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তাঁর নায়ক আদর আজাদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।





