প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক চলছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

আরও খবর

সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়

ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার

মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা

আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট

জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড

তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল

শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক চলছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ (ছয়) সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনায়’-এ বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ। আজ অন্যদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের সময়সূচি- প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিকেল ৩টায় জামায়াতে ইসলামী, সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ এবং ৪টায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন, সাড়ে ৫টায় এবি

(আমার বাংলাদেশ) পার্টি। সংলাপে কোন দলের কারা রয়েছেন- জামায়াতে ইসলামী : ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। প্রতিনিধি দলে রয়েছেন, নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এম এম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার। গণতন্ত্র মঞ্চ : ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতিনিধি দলের থাকছেন, জেএসডির আসম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, ইমরান ইমন এবং নাগরিক

ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বাম গণতান্ত্রিক জোট : ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জোটের সমন্বয়ক বাসদ (মার্কস বাদী) সমন্বয়ক মাসুদ রানা। প্রতিনিধি দলে থাকেন সিপিবির শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, বাসদের বজলুর রশীদ এবং সমাজতান্ত্রিক পার্টির আবদুল আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ : ৫ সদস্যের প্রতিনিধি নেতৃত্বে থাকবেন দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তার সঙ্গে থাকবেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। হেফাজতে ইসলাম : ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা সাজেদুর

রহমান। প্রতিনিধি দলের থাকবেন, জমিয়তে উলামায়ে ইসলামীর আমির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামী ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, মহাসচিব মাওলানা মোমিনুল ইসলাম। এবি পার্টি : পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। প্রতিনিধি দলের থাকবেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব মিনার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা মিলি। এর আগে বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের

প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, সংলাপে উপদেষ্টামণ্ডলী গঠিত ৬টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাকিবকে দেশে এনে অবসরে যেতে বাধ্য করতে চেয়েছিলো আসিফ মাহমুদ সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয় ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ৬ লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য: ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর চাপছে করের বোঝা আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু, দক্ষিণে ফিরছে বাস্তুচ্যুত মানুষ জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয়