পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার : প্রেস উইং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার : প্রেস উইং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কাজ করতে চায় না বর্তমান সরকার। বরং সংস্থাটির সঙ্গে সরাসরি কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। ৫ আগস্টের পর সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মানবাধিকারবিরোধী মামলা দায়ের করা হয়েছে যার কারণে তার সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সায়মা ওয়াজেদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

আলম বলেন, সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত তার মাধ্যমে নয় বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার। এদিকে দেশে চলমান একাধিক দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে শফিকুল আলম বলেন, রাস্তা অবরোধ থেকে বিরত হয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবির তথ্য পাঠান। এর আগে, গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া