পশ্চিম তীরেও চলছে ইসরাইলের তাণ্ডব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

পশ্চিম তীরেও চলছে ইসরাইলের তাণ্ডব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইরান-লেবাননের পাশাপাশি আবার পশ্চিম তীরেও চলছে ইসরাইলি তাণ্ডব। তুলকারেম শরণার্থী শিবিরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার এ হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো পশ্চিম তীরে যুদ্ধবিমান দিয়ে হামলা চালাল ইসরাইল। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে ওঠে আসে এ তথ্য। পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী যেভাবে শক্তির অপব্যবহার করেছে তা অপ্রয়োজনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে সেখানে ড্রোন বা হেলিকপ্টার থেকে হামলা হয়েছে। তবে প্রায় দুই দশক পর যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলায় এক মা, তার দুই সন্তান এবং তার ভাইসহ কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। যে ভবনে হামলা চালানো হয়েছে সেটি মাটির সঙ্গে

একেবারে মিশে গেছে। সেখানকার হাসপাতালগুলোতে তীব্র রোগীর চাপ দেখা দিয়েছে। তুলকারেম শরণার্থী শিবিরের জন্য এটা ছিল একটি ভয়াবহ দিন। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত দুদিনে জাতিসংঘের তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়াও এ হামলায় পশ্চিম তীরের তুলকারম শরণার্থী শিবিরে হামাসের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তুলকারম অঞ্চলে হামাসের নেটওয়ার্কের প্রধান জাহী ইয়াসের আব্দ আল-রেজেক আউফিকে তারা হত্যা করেছে। ফিলিস্তিন সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করার জন্য। ফিলিস্তিনি

প্রেসিডেন্সির মুখপাত্রও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা কোনো পক্ষের নিরাপত্তা বা স্থিতিশীলতা আনবে না, বরং অঞ্চলকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে গেছে। ইসরাইলি বাহিনীর প্রতিদিনকার অভিযানে শত শত ফিলিস্তিনি গ্রেফতার হচ্ছেন এবং নিয়মিতভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে গুলিবিনিময় হচ্ছে। আলজাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা কর্তৃক যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, শিবিরের উত্তর-পশ্চিম নাবলুসের আশপাশে ধ্বংসযজ্ঞের দৃশ্য। পুরো এলাকা ধ্বংসস্ত‚পে পরিণত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন জ্বলছিল। উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা (পিডিএফ) অনুযায়ী, তুলকারেম শিবিরে ২১ হাজারের বেশি লোক বসবাস করেন। এটি মাত্র

শূন্য দশমিক ১৮ বর্গকিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত। ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্রও এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা কোনো পক্ষের নিরাপত্তা বা স্থিতিশীলতা আনবে না, বরং অঞ্চলকে আরও সহিংসতার দিকে ঠেলে দেবে। আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানান, তুলকারেম শরণার্থী শিবিরে চালানো এই বিমান হামলা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় ও মারাত্মক হামলা। তিনি বলেন, দ্বিতীয় ইন্তিফাদা পর্বের হামলার দৃষ্টিতেও এটি ছিল একটি বড় ও মারাত্মক আঘাত। একটি ঘনবসতিপূর্ণ ও দরিদ্র শরণার্থী শিবিরে এ হামলা চালানো হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন