পরীমণি প্রচুর গালি শিখেছেন ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

পরীমণি প্রচুর গালি শিখেছেন !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে সারা বছরই আলোচনায় থাকেন ঢালিউড নায়িকা পরী মণি। কখনো বিয়ে, কখনো ডিভোর্স, কখনো আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একবার তো জেলের ঘানিও টেনেছেন এই নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী। ২০২১ সালের ৪ আগস্ট পরীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সেদিন এই নায়িকার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীকে গ্রেপ্তার দেখানো হয়। এতে ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল নায়িকাকে। সেই দিনগুলোর স্মৃতি মনে করে মজার ছলেই পরী মণি জানিয়েছেন, জেলে গিয়ে প্রচুর গালি শিখেছেন তিনি। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীর কাছে জানতে চাওয়া হয়,

জেলজীবনে কী শিখেছেন তিনি? উত্তরে নায়িকা বলেন, আমাকে পাঠানো হয়েছে জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিল তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত। পরী আরও বলেন, জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি। জেলে কিছু বন্দির সঙ্গে পরীর ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। নায়িকা

বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে। বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি! বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী মণি। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন পরী মণি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া