পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোন কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপ-পরিচালক মো. রাজিব মিয়া এবং একই শাখার ল্যাব অ্যাটেনডেন্ট আবু ছালেহ মো. ইছা। অভিযোগে বলা হয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য লোন নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে কিস্তির টাকা নিয়ে ভূয়া জমা স্লিপ তৈরি করে তারা ব্যাংকে না দিয়ে আত্মসাৎ করেছেন। হিসাব শাখা সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জিপিএফ তহবিলের ১০% কর্তন থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখায় (হিসাব নং ৮৩০৫) এই লোন কার্যক্রম চালু হয়। নিয়ম

অনুযায়ী, লোনগ্রহীতারা কিস্তি পরিশোধ করলেও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমার নামে টাকা আত্মসাৎ করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সেলের তদন্তে লোন ফান্ডের হিসাবের গরমিল ধরা পড়ে। এ ঘটনায় অভিযুক্তরা নিজেদের দায় স্বীকার করে ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন। অভিযোগ রয়েছে, উপ-রেজিস্ট্রার (প্লানিং) মো. খাইরুল বাসার মিয়া (নাসির) ১ লাখ ৯৫ হাজার টাকা, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান ১ লাখ ৭৫ হাজার টাকা, পরিবহন শাখার হেলপার আবু জাফর সারে ৬ লাখ টাকা, ফটো মেশিন অপারেটর শামীম খান ৩ লাখ টাকা, অডিট সেলের পরিচ্ছন্নতাকর্মী ফরিদা বেগম ২ লাখ টাকা, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ৭৬ হাজার ৭২৪ টাকা, বাজেট শাখার অফিস সহায়ক মাসুদ ৩

লাখ টাকা—এভাবে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে। নাইটগার্ড ইউনুস বলেন, আমরা বিশ্বাস করে টাকা দিয়েছি কিন্তু জমা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি দেখবেন। অভিযুক্ত আবু ছালেহ ইছা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, হিসাবের গরমিল হয়েছে, যা শীঘ্রই ঠিক করা হবে। কারও টাকা যাবে না। অপর অভিযুক্ত রাজিব মিয়ার বক্তব্য পাওয়া যায়নি; তার অফিসে গিয়ে পাওয়া না গেলে ফোনও বন্ধ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আর্থিক হিসাবে অসামঞ্জস্য ধরা পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্তরা ইতোমধ্যে ৩২ লাখ টাকা ফেরত দিয়েছেন। রেজিস্ট্রার অধ্যাপক ইখতেক্ষার আহম্মেদ কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। উপাচার্য অধ্যাপক ড.

মো. রফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের কাছ থেকে টাকা উদ্ধারের কৌশল নেওয়া হয়েছে। টাকা ফেরত পাওয়ার পর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের