পদ্মা রেল সংযোগে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর, পৌনে ৪ ঘণ্টায় ঢাকা-খুলনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪

পদ্মা রেল সংযোগে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর, পৌনে ৪ ঘণ্টায় ঢাকা-খুলনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ |
আগামী ২৪ ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা রেল সংযোগে। রেলওয়ের জনসংযোগ বিভাগ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’, ঢাকা-বেনাপোল রুটে ‘রুপসী বাংলা এক্সপ্রেস’ নামের নতুন দুটি আন্তঃনগর ট্রেন চলবে। খুলনা যেতে পৌনে ৪ ঘণ্টা এবং বেনাপোল যেতে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় লাগবে। গত বছরের ১ নভেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাচ্ছে খুলনা, বেনাপোলে। এই রুটের ট্রেনগুলো পদ্মা সেতু রেল সংযোগের ভাঙ্গা জংশন থেকে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী ঘুরে গন্তব্যে যায়। এতে সময় লাগে আট ঘণ্টা। আর যেসব ট্রেন পুরনো পথে যমুনা সেতু ঘুরে যায়, সেগুলোতে সময় লাগে ১৪ ঘণ্টা। ঢাকা থেকে

যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথের পুরোটা নির্মাণ সম্পন্ন হওয়ায়, ২৪ ডিসেম্বর থেকে দুটি ট্রেন ভাঙ্গা থেকে কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া, নোয়াপাড়া হয়ে চলবে। গত ২৪ নভেম্বর সকাল ঢাকা থেকে খুলনা পর্যন্ত চলে পরীক্ষামূলক ট্রেন। সেই যাত্রায় সময় লেগেছিল সাড়ে তিন ঘণ্টা। রেলওয়ে জানিয়েছিল ২ ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হবে পদ্মা রেল সংযোগে। জনবল সঙ্কটে তা হয়নি। রেলওয়ে জানিয়েছে, খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর ৬টায় ছেড়ে সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। বিরতি দেবে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল

সাড়ে ৩টায় যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় যাত্রা করে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে। বিরতি দেবে যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। দুটি ট্রেনেই আসন সংখ্যা ৭৬৮। সাপ্তাহিক বন্ধ সোমবার। আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপে পাওয়া যাবে জাহানাবাদ এবং রুপসী বাংলার টিকিট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জ্বালানি সংকট মোকাবেলায় ২ বিলিয়ন ডলার বৈশ্বিক সহায়তা চাইলেন তারেক ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানের সেনাপ্রধান প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে রাতের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা শাপলা চত্বর গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের