নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র‌্যাপার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র‌্যাপার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন জনপ্রিয় ফরাসি-আলজেরিয়ান র‌্যাপার ডিজে স্নেক। সোমবার (১৪ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ১৮ লাখ অনুসারীর উদ্দেশে এই মন্তব্য করেন তিনি। র‌্যাপার ডিজে স্নেক এক্স-এ করা সেই পোস্টে কোনো রাখঢাক না করেই লিখেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী।’ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। দেশটির নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী এবং শিশু। সম্প্রতি গাজার আল আকসা হাসপাতালে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। এই হামলার কিছু ভিডিও নিজের

এক্স অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন ডিজে স্নেক। অপর এক পোস্টে ফরাসি ভাষায় তিনি লিখেছেন, ‘গণহত্যার সময় নীরব থাকার মানে গণহত্যাকে সমর্থন করা।’ এই পোস্টের মাধ্যমে ডিজে স্নেক বিশ্বের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দিকে আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বছর পেরোলেও বৈশ্বিক সিনেমা ও সংগীত জগতের শীর্ষ তারকারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া