নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫
     ৯:৫৭ অপরাহ্ণ

নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৫ | ৯:৫৭ 95 ভিউ
নিউ ইয়র্ক সিটির উৎসবের হৃদয় বলা হয়ে থাকে রকেফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ডে-কে সামনে রেখে হাজারো মানুষের উল্লাসে আবারও জ্বলে উঠেছে ৭৫ ফুট উঁচু নরওয়ে স্প্রুস। এ বছর ৪৫ ফুট ব্যাস আর প্রায় ১১ টন ওজনের এ বিশাল গাছটি সাজানো হয়েছে ৫০ হাজার মাল্টিকালারড এলইডি লাইটে।আর চূড়ায় জ্বলছে ৯০০ পাউন্ড ওজনের সোয়ারোভস্কি স্টার। বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভিড় করেন হাজারো মানুষ। তাদের উল্লাস ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ম্যানহাটনের এ এলাকা। প্রতিদিন ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত আলোকিত থাকবে গাছটি। ক্রিসমাসের আগের রাত জ্বলবে পুরো ২৪ ঘণ্টা। আর নিউ ইয়ারস ইভ-এ দেখা যাবে রাত ৯টা পর্যন্ত। তবে উৎসবের এ প্রস্তুতি শুধু রকেফেলার সেন্টার

ঘিরে নয়, পুরো শহর জুড়েই। মেসির এ বছরের থিম—’পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পের যাত্রা এখান থেকে শুরু।’ ১৮৭৪ সাল থেকে শুরু করে ১৯২৪ সালের ঐতিহাসিক থ্যাংকসগিভিং ডে প্যারেড সবই ফিরে এসেছে তাদের ঝলমলে ডিসপ্লেতে। এমনকি রয়েছে ক্যারাওকে কর্নার, যেখানে দর্শনার্থীরা নিজেরাই গাইতে পারেন উৎসবের গান। ব্লুমিংডেলসের সাজ আরও একধাপ এগিয়ে। ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বার্বেরির সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ’হ্যাপি টুগেদার।‘ স্টোরটিকে জড়িয়ে ধরেছে বর্বেরির প্রতীকী প্ল্যাড স্কার্ফ। আর প্রতিটি জানালায় আধুনিক ব্রিটিশ স্টাইলের ছোঁয়া। বিশেষ বর্বেরি-স্টাইলের বেয়ার বিক্রির অর্থ যাবে শিশুদের মানসিক স্বাস্থ্যসেবায় কাজ করা চাইল্ড মাইন্ড ইনস্টিটিউটে। ফিফথ অ্যাভিনিউর ঐতিহ্যবাহী লাইট শো ‘হলিডে ইউর ওয়ে’ থিমে তাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে বর্ণিল সব আয়োজন। স্টোরগুলোর এ ডিসপ্লে থাকবে ২০২৬

এর জানুয়ারি মাস পর্যন্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা