নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
হাতে মেহেদি রাঙানো। মেহেদি রাঙানো তার হাতে লেখা আছে, আই লাভ ইউ। দুই হাত পেছন দিক করে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরিহিতা এ যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। এমন এক যুবতীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা

হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে অজ্ঞাত এক যুবতীর (৩০) লাশ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া