দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় কমলার হয়ে ভোটের মাঠে ওবামা – ইউ এস বাংলা নিউজ




দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় কমলার হয়ে ভোটের মাঠে ওবামা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ October, ২০২৪ |
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে ভোটারদের মন জয় করতে হবে দুই প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পকে। কমলা-ট্রাম্পের মধ্যকার বিতর্কের ফলাফলের প্রভাব পড়তে যাচ্ছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে। এবার আলােচিত দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় কমলার হয়ে নির্বাচনি প্রচারণায় নেমেছেন ডেমোক্রেট নেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার পিটসবার্গ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়লেও মার্কিন রাজনীতিতে ওবামার ব্যাপক প্রভাব রয়েছে। ডেমোক্রেট শিবিরে তার আলাদা গুরুত্ব আছে। সমর্থকদের উদ্দেশে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি বুঝতে পারছি, মানুষ কেন পরিবর্তন চাইছেন। আমি বুঝতে পারছি, লোকজন হতাশ। তারা বুঝতে পারছেন যে আমরা আরও ভালো

কিছু করতে পারি। আমি এটি বুঝতে পারছি না, কেন কেউ এটি ভাবতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তাঁর জন্য ভালো কিছু করতে পরিবর্তন আনতে পারবেন।’ যুক্তরাষ্ট্রের তিনির্ধারণী বিষয়ে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে। এমনটাই মনে করেন ওমাবা। ওবামা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের আবাসন ও করব্যবস্থা নিয়ে কমলার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থী যে কাজের জন্য প্রস্তুত ছিলেন না, কমলা সেই কাজ করতে প্রস্তুত আছেন। আপনারা কমলার মধ্যে সত্যিকারের পরিকল্পনা দেখতে পাবেন। আর ট্রাম্পের মধ্যে পরিকল্পনার ধারণা পাবেন।’ পেনসিলভানিয়ায় জয়-পরাজয়ের ওপর অনেকখানি নির্ভর করছে হোয়াইট হাউসের মসনদে বসা। পেনসিলভানিয়ার মতো দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। এসব

রাজ্যগুলোতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে নির্বাচনপূর্ব জরিপগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা