‘দেশে না থাকা একজনকে আসামি করেছেন কেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ September, ২০২৪

আরও খবর

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে

‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ

২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা

পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন

“বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

‘দেশে না থাকা একজনকে আসামি করেছেন কেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ September, ২০২৪ |
অবশেষে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল হককে জামিন দিয়েছেন আদালত। রোববার রিমান্ড ও জামিন শুনানি একসঙ্গে হয়। শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে আসামির জামিন মঞ্জুর করেন। পাশাপাশি আদালতের বিচারক মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে সতর্ক করে বলেছেন, ‘দেশে না থাকা একজনকে আসামি করেছেন কেন। আপনারা আর আগের মতো থাকবেন না। আপনারা পরিবর্তন হন।’ আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন গোদাগাড়ী থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশের করা মামলায় ৬নং আসামি হন নাসিম। গত ২ সেপ্টেম্বর রাতে নাসিমকে পৌর এলাকার হাটপাড়ার বাসা থেকে আটকের পর ৩ সেপ্টেম্বর থানায় মামলাটি করেন গোদাগাড়ী থানার এসআই

রেজাউল করিম। মামলার অভিযোগে বলা হয়, থানায় হামলায় অংশ নেন নাসিম। থানায় ঢুকে লুটপাটও করেন। অন্যদিকে নাসিমের আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস গত ৪ সেপ্টেম্বর নথিপত্র উপস্থাপন করে আদালতে নাসিমের জামিনের আবেদন করেন। আইনজীবী আদালতকে বলেন, আসামি নাসিম ঘটনার দিন ওই সময়ে ছিলেন ভারতের হাসপাতালে। চিকিৎসার জন্য তিনি গত ৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতে যান। চিকিৎসা শেষে তিনি ১৩ আগস্ট একই পথে দেশে ফিরে আসেন। তিনি নাসিমের ভারতে যাওয়ার ভিসা, যাওয়া-আসার সময় পাসপোর্টে ইমিগ্রেশনের সিল এবং চিকিৎসকের কাগজপত্র আদালতে দাখিল করেন। ওই দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামির রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার এসআই আনোয়ার হোসেন। এ সময় আদালত শুনানির জন্য

রোববার দিন ধার্য করেন। পাশাপাশি ভারতে থাকা ব্যক্তি কিভাবে আসামি হলেন তার ব্যাখ্যা দিতে মামলার বাদী পুলিশের এসআই রেজাউল করিমকে আদালতে তলব করা হয়। নাসিমের আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস জানান, রোববার দুপুরে শুনানির সময় আদালতে দায়িত্বরত পুলিশের পরিদর্শক জিজ্ঞাসাবাদের জন্য আসামির রিমান্ড চান। আর আসামির আইনজীবী হিসেবে তিনি জামিন চান। এ সময় রাষ্ট্রপক্ষ এবং কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তবে শুনানির পর রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. লিটন হোসেন আসামি নাসিমকে জামিন দেন। আইনজীবী সালাহউদ্দিন বিশ্বাস আরও জানান, ভারতে থাকা ব্যক্তিকে কিভাবে আসামি করা হলো- বিচারক বাদীর কাছে জানতে চান। তখন এসআই রেজাউল করিম আদালতকে বলেন, ৫০০-৬০০ জন ব্যক্তি থানায় হামলা

চালিয়েছিলেন। সবাইকে চেনা যায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া নাম নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওই মামলা দায়ের করা হয়। এ সময় আদালত যাচাই-বাছাই করে আসামি করার জন্য পুলিশের এই এসআইকে নির্দেশ দেন। আদালত বলেন, আপনারা এখন আগের মতো থাকবেন না। আপনারা পরিবর্তন হন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভারতে থাকা ব্যক্তি কিভাবে আসামি হয়েছেন তা তদন্তে জানা যাবে। তার সম্পৃক্ততা না পেলে অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার রঙের কাজের বিল না দিয়ে ছাত্রলীগ নেতা বাবুকে পিটিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে