দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের বড় সম্পদ: সাইফুল হক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের বড় সম্পদ: সাইফুল হক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের অদম্য সাহসী মানুষেরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের হার না মানা এই মানুষেরাই প্রাকৃতিক ও রাজনৈতিক সকল বাধা মোকাবেলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আমাদের সভ্যতা ও সম্ভাবনা এগিয়ে নিয়েছে। বন্যাপীড়িতদের রক্ষায় ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের চেতনায় এবারকার গণউদ্যোগ ছিল অসাধারণ। বুধবার দুপুরে লক্ষীপুরের মান্দারী অঞ্চলসহ মান্দারী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এবারকার বন্যার দায় ভারতের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দিল্লি আর কলকাতায় বেনারশী শাড়ি আর ইলিশ মাছ পাঠানোর কূটনীতি দিয়ে পানির ন্যায্য হিস্যা যেমন আদায় করা যাবে না, তেমনি দ্বিপাক্ষিক

সমস্যারও সমাধান করা যাবে না। তিনি স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে পানিসহ সকল দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট ফায়েজুর রহমান মুনির, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা বিপ্লব হোসেন খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষীপুর জেলা শাখার সংগঠক অ্যাডভোকেট মাহবুবুর রহমান টিপু, শ্রমিক নেতা শফিকুর রহমান, মামুনুর রশীদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া