দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ |
টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র অনেক দিন ধরেই ‘হাঁটি হাঁটি পা পা’ করে সিনেমার কাজ শেষ করেছেন । এরপর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি তিনি। তার সিনেমা ধূমকেতু মুক্তি পেয়েছে। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। চোখেমুখে ক্লান্তির ছাপ। শরীর ভালো নেই অভিনেত্রীর। কখনো পায়ে চোট, আবার কখনো কাজের ব্যস্ততায় অনিয়ম হওয়ায় খুবই ভুগতে হয়েছে তাকে। এর আগেও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। আবারও অসুস্থ হয়ে পড়েছেন রুক্মিণী। বর্তমানে ১০২ ডিগ্রি জ্বর। সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে রুক্মিণী লিখেছেন— 'ভাই'রাল’ জ্বরে আক্রান্ত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা— নায়িকা পাকাপাকি মুম্বাইয়ে থাকছেন এখন। সেখানে নাকি ওয়ার্কশপ করছেন। এমনিতেও মডেলিং

এবং বিভিন্ন বিজ্ঞাপনের কাজে বহু দিন তাকে কাটাতে হয় মায়ানগরীতে। সেখানেই এবার জ্বরে কাবু অভিনেত্রী। এদিকে দেব ও শুভশ্রী গাঙ্গুলির পুরোনো সিনেমা ‘ধূমকেতু’ মুক্তির সময় থেকে রুক্মিণীকে নিয়ে আলোচনা বেড়েছে। দর্শকদের একাংশের দাবি— দেব-শুভশ্রী জুটি আবার কাছাকাছি আসায় বিরক্ত নায়কের বান্ধবী। যদিও এসব আলোচনাকে থামিয়ে দিয়েছেন তারা। ‘ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানের পর শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণীকে নানাভাবে আক্রমণ করেছিলেন নেটিজেনরা। সেই পরিস্থিতিকে সামাল দিতে প্রকাশ্যে রাজ, শুভশ্রী এবং রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেন প্রযোজক দেব। যদিও সম্প্রতি একটি গহনার দোকানের উদ্বোধনে এসে রুক্মিণী জানিয়েছেন, তার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই দেবের। তিনি স্পষ্ট করেছিলেন— বাইরে যাই আলোচনা

হোক না কেন, নায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। উল্লেখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে এ মুহূর্তে তিনি বিভিন্ন চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা