দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪

দেবী দুর্গার সামনে ‘জাস্টিস’ চাওয়ায় ৯ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৪ |
পশ্চিমবঙ্গের ত্রিধারা সম্মিলনী পূজা মণ্ডপ থেকে নয়জনকে আটক করে নিয়ে গেল পুলিশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হল কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কাছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে বুধবার ত্রিধারার পূজা মণ্ডপের সামনে স্লোগান দেওয়া হচ্ছিল। বিলি করা হচ্ছিল লিফলেট। সেইসময় নয়জন আন্দোলনকারীকে আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে পুলিশ। আর সেই ঘটনার প্রতিবাদে ধর্মতলা থেকে লালবাজারের উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে তাদের বেন্টিঙ্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে বেন্টিঙ্ক স্ট্রিটে। তারা রাস্তায় বসে পড়েছেন। তাদের দাবি, কী

কারণে আটক করা হয়েছে প্রতিবাদীদের, সেটা জানাতে চায়নি পুলিশ। যদিও বিষয়টি নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। নারীদের হাত গায়ে দিয়েছিলেন পুরুষ পুলিশ অফিসার? তারইমধ্যে একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দাবি করা হয়েছে যে ত্রিধারার সামনে নারী আন্দোলনকারীদের হাত ধরে টানছিলেন এক পুরুষ। তিনি কলকাতা পুলিশের সদস্য বলে দাবি করা হয়েছে। যদিও তিনি নারীদের গায়ে হাত দিয়েছিলেন কিনা, তা ঠিক স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওতে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে এক পুরুষ আন্দোলনকারীর হাত ধরেছেন ওই ব্যক্তি। সেইসময় দুজন নারী হাত ছাড়ানোর চেষ্টা করছেন। তাদের হাতে পোস্টার থাকায় পুরোটা

স্পষ্ট হয়নি। হাত কিছুটা ঢেকেছিল। সেই বিষয়টি নিয়েও পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ম্যাডক্সেও ‘বিচার’ চেয়ে স্লোগান ওঠে তবে শুধু ত্রিধারা নয়, আজ দক্ষিণ কলকাতার অপর একটি জনপ্রিয় পুজো মণ্ডপ ম্যাডক্স স্কোয়ারেও ‘জাস্টিস’ চেয়ে স্লোগান তোলা হয়। বিলি করা হয় লিফলেট। আন্দোলনকারীদের দাবি, তাদের সঙ্গে গলা মিলিয়ে ‘জাস্টিস’-র স্লোগান তোলেন দর্শনার্থীরাও। তবে সেখানে কোনও সমস্যা হয়নি। ‘ধিক্কার’ পুলিশকে, তোপ চিকিৎসকদের কিন্তু ত্রিধারায় আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্রোহ প্রতিবাদীদের ত্রিধারা সম্মিলনী থেকে পুলিশ ধরে নিয়ে গেল। বিরাট জনতা ও জুনিয়র ডাক্তারের অংশ লালবাজারে গিয়েছেন। ধিক্কার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া