তিন সভায় অনুপস্থিত থেকেও পরিচালক পদে বহাল শেখ সোহেল-আ জ ম নাছিররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

তিন সভায় অনুপস্থিত থেকেও পরিচালক পদে বহাল শেখ সোহেল-আ জ ম নাছিররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র অনুযায়ী, পরপর তিন সভায় বিশেষ কোনো কারণ ছাড়া উপস্থিত না থাকলে শূন্য হয়ে যাবে পরিচালকদের পদ। কিন্তু সবশেষ তিন বোর্ডসভায় অংশ না নিলেও শেখ সোহেল, আ জ ম নাছির সহ বেশ কয়েকজনের পরিচালক পদ শূন্য হয়নি। জানা গেছে, মূলত আইনের মারপ্যাঁচে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া আওয়ামী লীগ ঘেঁষা পরিচালকদের পদ শূন্য হচ্ছে না। কেননা তাদের অনেকেই অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির পরিচালক পদ ছাড়তে হয়েছে আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসকে। তাদের জায়গা নিয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। এদিকে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন

সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। অন্যদিকে সরকার পতনের পর থেকেই লাপাত্তা ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ বেশ কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালক। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে টানা তিন বোর্ডসভায় অনুপস্থিত এসব পরিচালকের পদ শূন্য হয়নি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ‘একটা ইমার্জেন্সি মিটিংসহ চারটি মিটিং হয়েছে। এখন সময় এসেছে যারা নেই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। এ মুহূর্তে তাদের জায়গায় আমরা কাউকে নিতে পারছি না। কারণ জেলা পর্যায়ের কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত নতুন কমিটি করেনি। ক্লাবগুলো এখনও অগোছালো। নির্বাচন করতে চাইলে পদ খালি হতে হবে, নির্বাচন ওভাবেই করতে হবে।

ওই জায়গাগুলো পূরণ করার জন্য আরও কিছু সময় লাগবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া