তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

তাপসকে পেটাতে চেয়েছিলেন অরুণা বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন আওয়ামীপন্থী কিছু শোবিজ তারকা সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যেসব তারকারা আন্দোলনে সমর্থন দিচ্ছিলেন, তাদের নিয়ে কটু মন্তব্যের পসরা সাজিয়ে বসেছিলেন তারা। সম্প্রতি ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশকিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর সেসব ‘শিল্পী’দের মুখোশ উন্মোচন হয়। ‘আলো আসবেই’ নামের সে হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায়, আন্দোলন নিয়ে বেশকিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছেন এই অভিনেত্রী। তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থীরাই নন, গ্রুপ চ্যাটে অরুনা বিশ্বাসের নিশানা বনেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও বেশ কয়েকজন শিল্পী।

এর মধ্যে ছাত্রদের পক্ষ নেওয়ায় সংগীতশিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল, ‘এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ তাপস (গান বাংলা)। বয়স যদি কম থাকত পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম।’ হাসিনার সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন অরুণা বিশ্বাস। বিভিন সংবাদমাধ্যমের খবর, গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন তিনি। উল্লেখ্য, ‘আলো আসবেই’ নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই। শিল্পীদের একটি

অংশের এহেন কর্মকাণ্ডে দেশের বিনোদন অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীদের সমালোচনা করে ফেসবুকে লেখালেখি করছেন। এর মধ্যে সে গ্রুপের সদস্য ফজলুর রহমান বাবু আত্মপক্ষ সমর্থন করে পোস্টও দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়: ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে না, ইতিমধ্যেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে ইউনূস গং সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের শফিকুর: দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, তা হবে না সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ তাসনুভা প্রসঙ্গে ১,২৩০ জনের সাক্ষর: ধর্মীয় আপত্তি থেকে ফৌজদারি আইন—কোথায় টানতে হবে সীমারেখা? স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি ইউক্রেন-রাশিয়া আকাশ ও সমুদ্র যুদ্ধে নতুন মোড় শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত