ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করেছে। সহিদ উদ্দিনের ওয়াসার এমডি পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ

আদেশ দেন। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান এই রিটটি করেন। আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে নিয়োগ দিতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহিদ উদ্দিনকে ওয়াসার এমডি বা ডিএমডি (উপব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করে, যা চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে সহিদ উদ্দিনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, সঙ্গে

ছিলেন আইনজীবী শুভ্রজিৎ ব্যানার্জি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৫ আগস্ট ওয়াসার এমডি তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন এমডি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ