ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষামন্ত্রীর পিএস সোহেলের দখলে শিক্ষা প্রশাসনের তিন গুরুত্বপূর্ণ পদ!
মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ
শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ শিগগিরই
দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত অন্তত ৮ শিক্ষার্থী
অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ
টানা ছুটি শেষে খুলেছে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি শেষে আগেই চালু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটি। এর পাশাপাশি দুই দিন সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত ছিল।
গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান, যা ছুটিকে আরও দীর্ঘ করে তোলে।
ছুটির সময় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার
সময়সূচি না রাখতে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
সময়সূচি না রাখতে। গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।



