প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

প্রাথমিক-মাধ্যমিকে উপবৃত্তি বাতিল করেনি সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। সম্প্রতি এ সম্পর্কিত ছড়িয়ে পড়া ফটোকার্ড ও ভিডিও ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সম্প্রতি, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে উদ্ধৃত করে বিটিভির নামে সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করেনি এবং বিটিভিও এমন কোনো সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে,

কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি শিক্ষামন্ত্রীর বরাতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট যাচাই করে এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে অধিকতর নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে নিশ্চিত করেছেন। অর্থাৎ, সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। সুতরাং, শিক্ষামন্ত্রী ড. আ ন

ম এহছানুল হক মিলন ‘সরকার প্রাথমিক এবং মাধ্যমিকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির টাকা বাতিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিটিভির বরাতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক