জুস পান করে গায়িকার মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

জুস পান করে গায়িকার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
গত বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় ওড়িশার বিখ্যাত গায়িকা রুকসানা বানুর। ভারতের ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুকসানা। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৭ বছর বয়সী রুকসানা ‘স্ক্রাব টাইফাস’ নামক রোগে ভুগছিলেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। রুকসানার মৃত্যু নিয়ে রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে। রুকসানার পরিবার বিষক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রুকসানার মা এবং বোন শিল্পীর নাম প্রকাশ না করেই অভিযোগ করেছেন যে পশ্চিম ওড়িশার একজন প্রতিদ্বন্দ্বী গায়ক তার ওপর বিষ প্রয়োগ করেছেন। এর আগে নাকি রুকসানাকে তিনি হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ১৫ দিন আগে শুটিং চলাকালীন জুস পান করে অসুস্থ হয়ে

পড়েন রুকসানা। এর পর থেকে তার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে। রুকসানার বোন রুবি বানুর মতে, গায়িকাকে অনেক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল, রুকসানাকে ২৭ আগস্ট ভবানীপাটনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসার পর তাকে বালাঙ্গীরের ভীমা ভাই মেডিক্যাল কলেজে রেফার করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বদগাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু গায়িকার অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে রুকসানাকে ভুবনেশ্বরের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তার মৃত্যু হয়। রুকসানার মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি তার মেয়ের মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতে থাকে এই ভিডিওটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক নিয়েই বনে যাচ্ছেন জেলেরা পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা নিজ বাসভবনে মিললো মমতার ভাইঝির মরদেহ ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা