জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
জামালপুর শহর ও এর আশপাশের উপজেলাগুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন কলেজছাত্রী, দুইজন গৃহবধূ, একজন কিশোরী ও একজন ব্যবসায়ী। এসব মৃত্যুর বেশিরভাগ কারণ নিয়ে এখনো স্পষ্ট ধারণা না মেলায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার শুরু গত ২৩ আগস্ট। ওই দিন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং সংলগ্ন একটি বহুতল ভবনের ভাড়া ফ্ল্যাট থেকে ইসরাত জাহান নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের ভেতরে আটকে থাকা তার দুই শিশুসন্তান জানালা দিয়ে পানির জন্য কান্নাকাটি করলে প্রতিবেশীদের নজরে বিষয়টি

আসে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ দেওয়ানগঞ্জ উপজেলার এক বাসিন্দার স্ত্রী ছিলেন এবং ঘটনার পর থেকে তার স্বামী পলাতক ছিলেন। পরবর্তীতে পুলিশ ও পিবিআই ওই মামলায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। এই সময়ের মধ্যেই জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের এক ছাত্রীর মরদেহও একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি মাদারগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা ছিলেন। এরপর গত ২৭ আগস্ট রাতে মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকায় নিজের দোকান থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সারাদিন

দোকান বন্ধ থাকার পর সন্ধ্যায় বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে জানানো হয়। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরদিন ২৮ আগস্ট সকালে একই উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের একটি সেচপাম্পের ঘর থেকে রূপসী আক্তার নামে ১৫-১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা এই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, প্রতিটি ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠুভাবে তদন্ত চালাচ্ছে এবং বিশেষজ্ঞদের মতামতসহ প্রয়োজনীয় তথ্য আদালতে উপস্থাপন করা হচ্ছে। মাত্র এক সপ্তাহের মধ্যে একের পর এক মরদেহ উদ্ধারের

এই ঘটনাপ্রবাহে গোটা জামালপুর জেলাজুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাসিন্দারা বলছেন, প্রতিটি ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উন্মোচন না হলে জেলাবাসীর মধ্যে অনিরাপত্তাবোধ আরও বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য