জাবিতে পোষ্য কোটা বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:০৩ পূর্বাহ্ণ

আরও খবর

রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার

স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে

শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

আরেকটি সংখ্যালঘু মৃত্যু, আরেকটি তড়িঘড়ি ‘আত্মহত্যা’ বয়ান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত নেতার অশ্লীল মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ শিবির নেতার ডাকসু বিজয়ের পেছনে নারী শিক্ষার্থীদের সমর্থনের ‘প্রতিদান’ এখন প্রশ্নবিদ্ধ

জাবিতে পোষ্য কোটা বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০৩ 143 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য বরাদ্দ পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ কোটা কেন্দ্র করে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর মুখোমুখি অবস্থানের মধ্যে মঙ্গলবার মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিকেল ৪টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে এসে কথা বলেন। তখন শিক্ষার্থীরা অংশীজনের সঙ্গে বৈঠকের জন্য তাঁকে রাত ৯টা পর্যন্ত সময় বেঁধে দেন। বৈঠক শেষ হয় রাত ১২টায়। এর পরই পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর

প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির বিষয়ে পরে জানানো হবে। এর আগে পোষ্য কোটা বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। অন্যদিকে আগের মতো কোটা বহালের দাবিতে আজ বুধবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছেলেদের ১০টি আবাসিক হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান দেন। এতে আটকা পড়েন ভবনে থাকা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। তখন শিক্ষার্থীরা বলছেন, পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেওয়া। এ কোটা নিয়ে এরই মধ্যে প্রশাসন

সংস্কারের সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করে অবিলম্বে পোষ্য কোটা পুরোপুরি বাতিল চাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিবিড় ভূঁইয়া বলেন, ‘অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে আমরা অবস্থান নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কারও ক্ষেত্রেই পোষ্য কোটার যৌক্তিকতা নেই।’ এর আগে বেলা ১১টার দিকে আগের মতো পোষ্য কোটা বহালের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে পোষ্য কোটা বাতিল-সংক্রান্ত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আনেন শিক্ষার্থীরা। এ সময় প্রতিবাদ জানাতে এলে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশন শুরু করে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে সংহতি জানিয়ে অংশ নেয় ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত দুটি সংগঠন ও ছাত্র ইউনিয়নের জাবি সংসদের একাংশ। প্রশাসনের আশ্বাসে সোমবার ভোরে অনশন স্থগিত করলেও বিকেলে আবারও অনশন শুরু হয়। এর পর রাতে পোষ্য কোটা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। সিদ্ধান্ত অনুযায়ী, আগে প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন করে মোট ১৪৮ জনের ভর্তির সুযোগ ছিল, এখন সেটা ৪০টি আসনে সীমাবদ্ধ করা হয়েছে। আগে পোষ্য হিসেবে সন্তান, স্ত্রী, ভাই ও বোন এ সুবিধা পেতেন, এখন শুধু সন্তান এ সুবিধা পাবেন। একজন চাকরিজীবী একবারই এ সুবিধা ভোগ করবেন। অর্থাৎ একজন চাকরিজীবীর যদি একাধিক সন্তান থাকেন, তবুও তিনি একটি সন্তানের

ক্ষেত্রে এ সুবিধা পাবেন। আগে চাকরিজীবীরা যে বিভাগে চাকরি করতেন, সে বিভাগেও পোষ্যরা ভর্তি হতে পারতেন, এবার সে সুযোগ রাখা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা