জাতির উদ্দেশে ভাষণে যা বললেন মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫

জাতির উদ্দেশে ভাষণে যা বললেন মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ |
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে দেওয়া ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন। মোদি বলেছেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এছাড়া কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না বলেও হুমকি দিয়ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া। মোদি বলেন, আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে

চলতে পারে না। পানি এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। তিনি আরও বলেন, বিশ্বে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। পাকিস্তান হতাশ। ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে। ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরেই হামলা করল! তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে। দেশে দেশে ঘুরছে। খারাপ ভাবে হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সামরিক

অপারেশনের প্রধান কর্মকর্তাদের (ডিজিএমও) মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। পারমাণবিক শক্তিধারী দুই প্রতিবেশীর মধ্যে গত সপ্তাহে তীব্র সংঘর্ষের ও শনিবার যুদ্ধবিরতি ঘোষণার পর এটিই প্রথম সরাসরি যোগাযোগ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি পাকিস্তান। তবে তারা দুই পক্ষই শান্তি রক্ষায় আন্তঃসংশ্লিষ্ট যোগাযোগ চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছে। এছাড়া পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত। এগুলোর মধ্যে শ্রীনগর, জম্মু, চন্ডীগড়, অমৃতসর, জয়সলমির, যোধপুর, জামনগর ভুজসহ বহু গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। সরকারের বিবৃতিতে বলা হয়, যে ৩২টি বিমানবন্দরকে ১৫ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের

জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তা খুলে দেওয়া হয়েছে। তবে বিমানযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে কথা বলে বা ওয়েবসাইটে তাদের আপডেট দেখেই বিমানবন্দরে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা