জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা প্রদীপ চাকমা ও রিজভী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা প্রদীপ চাকমা ও রিজভী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা প্রদীপ চাকমা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জগন্নাথ হলের মণ্ডপ পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে প্রদীপ চাকমা বলেন, এটি এমন একটি দেশ- যেখানে সাম্য, ভ্রাতৃত্ব, মৈত্রী সবকিছুই আছে। আমাদেরকে সেটি ধরে রাখতে হবে। আমাদের ধর্মীয় বন্ধন টিকিয়ে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিএনপি নেতা রিজভী বলেন, ইতিহাসে বিভিন্ন শাসনকাল আছে। হিন্দু আমল, বৌদ্ধ আমল, মুসলিম আমল; এমন বিভিন্ন আমল থাকতে পারে, কিন্তু উৎসবের কোনো শাসনকাল ছিলো না। উৎসব ছিল মহামিলন ও অপার আনন্দের জায়গা। তিনি বলেন, এই জায়গাটাকে যেন আর কেউ বিনষ্ট করতে না

পারে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, শুধু কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য ওরা জঙ্গি, সাম্প্রদায়িক, ওরা এই-ওরা সেই, সাম্প্রদায়িক ইত্যাদি বলে বলে সমাজের মধ্যে যে বিভেদ রেখা তৈরি করেছিল, সেই বিভেদ রেখা আর থাকবে না। বিএনপি নেতা বলেন, এজন্যই দুর্গাপূজাকে আরও সুন্দর, আরও বেশি উন্মুক্ত করতে প্রতিটি সম্প্রদায়ের মানুষ মিলে রাত জেগে সবাই পাহারা দিচ্ছে, যাতে কোনো কুচক্রী মহল কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধন করতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া