চ্যাম্পিয়ন্স ট্রফির এ টু জেড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৫৬ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির এ টু জেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৬ 166 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে আইসিসিরি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি। ওয়ানডের শীর্ষে থাকা পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ ৮টি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে খুটিনাটি জানার বিষয়গুলো তুলে ধরা হলো- ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান। পাকিস্তান এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। শুধু তাই নয়! চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানেই হবে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ায় বিরাট কোহলিদের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো

বিভিন্ন দেশের টিভি চ্যানেল এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে। ভারতীয় দর্শকরা সরাসরি জিও স্টারে খেলা দেখতে পারবেন। এছাড়া আর ডিজিটাল স্ট্রিমিংয়ে নেটওয়ার্ক-১৮ এবং জিও হোস্টারে খেলা দেখতে পারবেন। পাকিস্তানের ভক্তরা- পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং ডিজিটাল স্ট্রিমিং মাইকো ও তামাশা অ্যাপে দেখতে পারবেন। বাংলাদেশের ভক্তরা নাগরিক টিভি, টি-টি স্পোর্টস এবং টপি অ্যাপে খেলা দেখতে পারবেন। অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। নিউজিল্যান্ডের মানুষ খেলা দেখবেন স্কাই স্পোর্ট এনজেড টিভিতে। দক্ষিণ আফ্রিকার ভক্তরা খেলা দেখবেন সাব-সাহারান আফ্রিকাতে। আফগান ভক্তরা খেলা দেখবেন এটিএনে। শ্রীলংকান ভক্তরা খেলা দেখবেন মহারাজা টিভিতে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে

রয়েছে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বিতে রয়েছে- অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। টুর্নামেন্টে আফগানিস্তান প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলংকাকে পরাজিত করেছে আফগানরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আফগানরা। প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার।

আর রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে ওঠা দল পাবে ৫৬০,০০০ হাজার ডলার। উদ্বোধনী ম্যাচ: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ১৯ ফেব্রুয়ারি, করাচি, বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাই। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ মার্চ পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে। তবে ভারত যদি ফাইনালে উঠে তাহলে ফাইনাল ম্যাচ হবে দুবাইতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস