চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫

চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ |
চীনের সঙ্গে পাকিস্তানের ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেইজিং সফরে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয়। একে পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি। ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর শাহবাজ শরিফের সফরকালে পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে শিল্প সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এই চুক্তিগুলোকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। স্বাক্ষর করেছে। এসব এমওইউ নানা ধরনের

উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পের আওতায় পড়ে, যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, সমঝোতা স্মারক ও চুক্তিগুলো বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠন করা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। লক্ষ্য পূরণে শাহবাজের প্রতিশ্রুতি সফরের শেষে এক বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান এই চুক্তিগুলোতে উল্লেখিত লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্যগুলো পূরণে সর্বাত্মক চেষ্টা করব।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই নতুন ব্যবস্থা দুই দেশের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা