চীনের গাংশু প্রদেশে পাহাড়ি বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫

চীনের গাংশু প্রদেশে পাহাড়ি বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাংশু প্রদেশের ইউঝং কাউন্টিতে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটা মিনিট পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রাদেশিক রাজধানী লানঝৌ শহরের আওতাধীন ইউঝং এবং এর আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। শুক্রবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২২০.২ মিলিমিটার। ইউঝংয়ের বেশ কয়েকটি টাউনশিপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সিনহুয়ার প্রতিবেদকরা চেংগুয়ান টাউনশিপের শিংলং প্রাইমারি স্কুলের কাছাকাছি রাস্তায় বন্যার পানিতে ভেসে আসা গাছপালা ও কাদায় রাস্তা বন্ধ হয়ে থাকতে দেখেন। কিছু স্থানে কাদার স্তর ৩০ সেন্টিমিটারের বেশি

ছিল। সড়কের পাশে ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে ছিল এবং অনেক বাড়ির নিচতলার আসবাবপত্র পানিতে ভেসে দরজার সামনে এসে জমেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যে ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান ও যান্ত্রিক সরঞ্জাম এবং ৮ হাজার ৫৩০ সেট জরুরি ত্রাণসামগ্রী ঘটনাস্থলে পাঠিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সূত্র: সিনহুয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা