চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

আরও খবর

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা

কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে?

“নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত

পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর

ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ

বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস

চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
চীনের প্রভাব কমাতে দক্ষিণ এশিয়ায় সামরিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে বাংলাদেশে তাদের পরবর্তী যৌথ নৌ-মহড়া “ক্যারাট” (Cooperation Afloat Readiness and Training – CARAT) অনুষ্ঠিত হবে। ঢাকার সূত্র জানায়, মার্কিন নৌবাহিনী এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ মহড়াটি বঙ্গোপসাগরে, বাংলাদেশ ও মিয়ানমার উপকূলবর্তী এলাকায় অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের প্রধান অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এই ঘোষণা দেন। উল্লেখ্য, এর কিছুদিন আগেই সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে গত ১৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যৌথ জঙ্গল

যুদ্ধ মহড়া “টাইগার লাইটনিং ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আসাম সীমান্তের কাছাকাছি অবস্থিত ওই দুই সপ্তাহব্যাপী মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এবং ওরেগন আর্মি ন্যাশনাল গার্ডের সদস্যরা। মার্কিন সামরিক চুক্তির অগ্রগতি মঙ্গলবারের বৈঠকে অ্যাডমিরাল কোহলার ও প্রধানমন্ত্রী রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত “জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট” (GSOMIA) স্বাক্ষর সংক্রান্ত অগ্রগতিও পর্যালোচনা করেন। এই চুক্তি স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে গোপনীয় সামরিক তথ্য নিরাপদে আদান-প্রদান ও সংরক্ষণের একটি আইনি কাঠামো তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমানসহ অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আগে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান ও এএইচ-৬৪ই অ্যাপাচি অ্যাটাক

হেলিকপ্টার সরবরাহের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি লকহিড নির্মিত টিপিওয়াই-৪ স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা রাডার এবং নাসামস আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে এই তালিকায়। এছাড়া বাংলাদেশ এমকিউ-৯ রিপারের মতো ড্রোন কেনার বিষয়েও বিবেচনা করছে। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই চীন থেকে আমদানি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?