ঘুস দুর্নীতির সিন্ডিকেটে আর ফিরে যেতে চাই না: সারজিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

ঘুস দুর্নীতির সিন্ডিকেটে আর ফিরে যেতে চাই না: সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ফ্যাসিবাদ সরকারের ঘুস-দুর্নীতির সিন্ডিকেটে আমরা আর ফিরে যেতে চাই না। তিনি বুধবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন। সমন্বয়ক সারজিস আলম আরও বলেন, আমরা বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে হটানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের আদলে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে অসংখ্যবার কর্মসূচি দিয়েছি। কিন্তু কখনো সফল হতে পারিনি। পারিনি শুধু একটি কারণে। কারণ, বিগত ১৬ বছরে এ দেশের ছাত্র-জনতা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। কিন্তু ২০২৪ সালে জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান আমাদের এমন একটি সুযোগ করে দিয়েছে- যে অভ্যুত্থানে ছাত্র-জনতা আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি; যে অভ্যুত্থানে শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ

বাদে সব রাজনৈতিক দলের মতের, ধর্মের, বয়সের, আদর্শের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে পদত্যাগ করিয়ে পতন ঘটিয়ে দেশছাড়া করেছে। সারজিস আরও বলেন, এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোনো রূপে তার দেশের কিংবা দেশের বাইরে যেসব মিত্র রয়েছে, তাদের নিয়ে আমাদের ওপর আবার হামলা করতে আসবে। আমরা কি চাই আবার সেই ফ্যাসিস্ট সরকার ফিরে আসুক? যেভাবে ১৬ বছর আমাদের ওপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে। মিথ্যা মামলা দিয়েছে। হয়রানি করেছে, কোর্টে ঘুরিয়েছে। সারজিস আলম আরও বলেন, থানা থেকে শুরু করে

দেশের যত স্থাপনা রয়েছে- ভূমি অফিস, হাসপাতালসহ প্রতিটি জায়গায় টাকার সিন্ডিকেট কায়েম করেছে। আগামীর বাংলাদেশে জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ায় পূর্বপর্যন্ত সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৬ বছরে যে সিস্টেমটি তৈরি হয়েছিল, সেই সিস্টেমটি ১৬ মাসে এ বাংলাদেশ থেকে উৎপাটন হবে না। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন, যারা হামলায় আহত হয়েছেন- সেসব ঘটনার বিচার করতে হবে। এ সময় আরও বক্তৃতা করেন সমন্বয়ক আবদুল্লাহ সালেহীন অয়ন, সমন্বয়ক সামিয়া মাসুদ মুমু, সমন্বয়ক মুবাশ্বিরুজ্জামান হাসান মৃধা, সমন্বয়ক আব্দুর রহমান, মো. হৃদয় হোসেন, শ্যামলি সুলতানা জেদনী, তাসনিমুল আলম, কাজী ইসমাইল হোসেন রুদ্র, সাব্বির রহমান, নাঈমুল ইসলাম, ইমাম হাসান। এর আগে গণ-অভ্যুত্থানে শরীয়তপুরের

শহিদপরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভদকা, বুলেট ট্রেন ও রান্না: যেভাবে গড়ে ওঠে শি-পুতিনের বন্ধুত্ব গ্যাং স্টারদের পাকিস্তান বধ খুমেক হাসপাতালে আগুন, আতঙ্কিত হয়ে লাফিয়ে আহত ২ নার্স চীন-রাশিয়া ‘জোর যার মুল্লুক তার’ নীতি রুখে দেবে: শি ডুয়েট ফাঁকা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা, ভারতে বিজেপির আদলে ‘ককরোচ জনতা পার্টি জ্বালানি থেকে এআই, ২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন চীনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত বছর হামের টিকার সংকট ছিল, সরকারকে ১০ বার সতর্ক করা হয়: ইউনিসেফ সেনা কর্মকর্তা তানজিম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, নয়জনকে যাবজ্জীবন পুদিনা পাতা খাওয়া কতটা উপকারী ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট