ঘর ভেঙে দিল কথিত বিএনপি নেতা, অঝোরে কাঁদলেন বিধবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

আরও খবর

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে

গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার

অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক

বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

ঘর ভেঙে দিল কথিত বিএনপি নেতা, অঝোরে কাঁদলেন বিধবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
বছর ছয়েক আগে স্বামী মারা যান আসমা বেগমের। সহায়-সম্বল বলতে স্বামীর রেখে যাওয়া সরকারি জায়গার ওপর দোচালা একটি টিনের ঘর রয়েছে তার। খেয়ে না খেয়ে ওই ঘরেই মাথা গুঁজে থাকেন তিনি। সম্প্রতি সেই ঘরটি দখলের পাঁয়তারা চালান কথিত এক বিএনপি নেতা। জায়গা দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে বিধবা আসমার বসতবাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়। এ ঘটনার পর বিধবা আসমার অঝোরে কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। ঘটনাটি ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় ঘটে। বিধবা আসমার জায়গা দখলের চেষ্টাকারীর নাম সালাহউদ্দিন কবির। তার বাড়ি একই এলাকায়। তিনি নিজেকে বিএনপির নেতা দাবি করেন। আসমার

সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, অভাবের তাড়নায় বছর পঁচিশেক আগে মুন্সীগঞ্জ থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় এসে প্রথমে স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন কবিরের চাচাতো ভাইকে বিয়ে করেন আসমা। পরে আসমার সেই স্বামী মারা গেলে স্থানীয় মফিজ মিয়া নামে আরেক ব্যক্তিকে বিয়ে করে রসুলপুর বাজার এলাকায় কুমার নদের পাড়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গার উপর দোচালা একটি টিনের ঘর তুলে বসবাস শুরু করেন। স্বামী মফিজ অন্যের জমিতে কাজ করে সংসার চালাতেন।কিন্তু গত ৬ বছর আগে আসমার স্বামী মফিজও মারা যান। এরপর থেকে বিধবা আসমা অসহায় অবস্থায় ওই বাড়িতে বসবাস করে আসছেন। আসমা বেগম বলেন, আমি দীর্ঘ

২৫ বছর ধরে এই জায়গায় ঘর তুলে বসবাস করে আসছি। এই ঘরটা ছাড়া আমার কোনো জায়গা-জমি নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় প্রভাবশালী সালাহউদ্দিন কবির জাল স্ট্যাম্প দেখিয়ে আমাকে জায়গা খালি করে দিতে বলেন। এতে আমি রাজি না হওয়ায় সালাহউদ্দিন ও তার লোকজন সম্প্রতি আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এখন বাড়ি না ছাড়লে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আপনারা রোহিঙ্গাদের মতো একটু থাকার জায়গা করে দেন। আমি আর পারছি না। সালাহউদ্দিন প্রতি শুক্রবার আমার বাড়িতে এসে হুমকি দেয়। তার যন্ত্রণায় আমার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি নারী

মানুষ, কোথায় যাবো। আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্থানীয়রা জানান, সালাহউদ্দীন কবির সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। তার কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে থেকে অঢেল সম্পদের মালিকও হয়েছেন। বিগত সরকারের পতনের পর সালাহউদ্দিনের সুর পরিবর্তন হয়ে গেছে। তিনি এখন নিজেকে বিএনপি নেতা দাবি করছেন। বিএনপির নাম ভাঙিয়ে বিধবা আসমার জায়গা দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত সালাহউদ্দিন কবির বলেন, ওই জমি ও ঘর আমার। ২০১৩ সালে দুই ব্যক্তির কাছ থেকে ওই জায়গাটি আমি কিনেছিলাম। আসমার বাড়ি মুন্সিগঞ্জ। তিনি রসুলপুরেই থাকতেন। আমি তাকে ওই বাড়িটা ভাড়া দিয়েছিলাম। গত ৬ মাস ধরে

আমি আসমাকে বাড়িটা ছেড়ে দিতে বলে আসছি। কিন্তু সে বাড়ি ছাড়ছে না। আমি ওখানে বিল্ডিং করবো। স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে আসমা বাড়ি ছাড়ছে না। সরকারি জায়গা কীভাবে কিনলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রসুলপুর বাজারের সব জায়গায়ই সরকারি। বাজারে যতগুলো দোকান আছে, সব সরকারি জায়গার উপর। এখানে এভাবে বেচাকেনা হয়। আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, আমি বিএনপি পরিবারের সন্তান। আমি নিজেও বিএনপি করি। আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপি সঙ্গে তোলা আমার একটা ছবি নিয়ে সবাই এখন রাজনীতি করছে। রোববার (৩ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল বলেন, সালাহউদ্দিন কবির বিএনপি করে না। তার সঙ্গে আমাদের কোনো

যোগাযোগ নেই। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন, বিধি মোতাবেক সরকারি খাস জায়গা লিজ দেওয়া হয়। তবে সরকারি জায়গা ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি