গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৫
     ৬:৪৮ পূর্বাহ্ণ

গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৪৮ 110 ভিউ
গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ৩২৯ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে ৪৩৬ জন হামাসনিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন। এদিকে, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ৫৮ জন নিহত সদস্যের তালিকা প্রকাশ

করেছে ইসরায়েল পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অফিসার পদমর্যাদার বলে জানা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একইসঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলে সংঘর্ষে নিহত হয়েছে ১৭ জন ইসরায়েলি সেনা। ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফের প্রকাশিত তালিকায়, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটির কারণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ যুদ্ধের সময় সরাসরি সম্পর্কিত নয় এমন বেশ কয়েকটি মারাত্মক ঘটনা নিহতের তথ্যও রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতে প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহতদের খবর পাওয়া

গেছে। অন্যদিকে, উপত্যকাজুড়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা