গাজায় স্থল অভিযানে ইসরায়েলি দুই সেনা কর্মকর্তা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

গাজায় স্থল অভিযানে ইসরায়েলি দুই সেনা কর্মকর্তা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আরও দুই সেনা কর্মকর্তাসহ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। সামরিক বাহিনী নিহত এক ব্যক্তিকে ইসরায়েলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের ২০ বছর বয়সী সার্জেন্ট হিসেবে শনাক্ত করেছে। এছাড়া, একই ইউনিটের আরও তিনজন সৈন্য গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, দক্ষিণ গাজায় গোলানি ব্রিগেডের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ২৮ বছর বয়সী একজন ক্যাপ্টেনও নিহত হয়েছেন। একই দিনে একাধিক সৈন্যের হতাহত হওয়ার ঘটনা গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি নির্দেশ

করে। এই হতাহতের ঘটনাগুলো এমন সময়ে ঘটছে যখন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ও ইরান-ইসরায়েল সংঘাতও তীব্র আকার ধারণ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস