গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল, একদিনে নিহত ৩৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল, একদিনে নিহত ৩৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ নভেম্বর) গাজাজুড়ে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল-ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল-দিন বলেছেন, দুপুরের নামাজের পরেই মসজিদটিতে হামলা হয়েছে। তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি। আল-দিন আরও বলেছেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি। কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো।

এ ছাড়া গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহতের সংখ্যা ৬৬। আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুতজুড়েও শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল-মামৌন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া