গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫

আরও খবর

জ্বালানি তেলের সংকটে নাস্তানাবুদ কৃষি উৎপাদন: চুয়াডাঙ্গায় সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের মাথায় এসএমজি ঠেকিয়ে গুলি কনস্টেবলের

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ২

সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা ধর্মসিং চাকমা নিহত, ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ ২ বোন

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

জামালপুর জেলে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু: কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে

যশোরে বিএনপির সন্ত্রাসী হামলা গুরুতর আহত ফুল চাষি নেতা আব্দুর রহিম

গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে যে, ভিডিও কলে এক শিক্ষার্থীর সঙ্গে অনুপযুক্ত ঘনিষ্ঠ আলাপচারিতার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণ, অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে দায়িত্বশীল পদে থাকা একজন প্রধান শিক্ষকের এমন আচরণ পুরো এলাকার শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। এলাকাবাসীর প্রতিক্রিয়া ও উদ্বেগ স্থানীয়দের মতে, একজন শিক্ষক শিক্ষার্থীদের জন্য নৈতিকতার প্রতীক হওয়া উচিত। তারা বলেন, “একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠা শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক।” একজন অভিভাবক জানান, “আমরা সন্তানদের নিরাপদ

পরিবেশে পড়াশোনা করানোর জন্য বিদ্যালয়ে পাঠাই। যদি শিক্ষকই দায়িত্বশীল আচরণ না করেন, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?” আরেকজন অভিভাবক বলেন, “এ ধরনের অভিযোগের ফলে পুরো এলাকার শিক্ষাজগৎ অস্থির হয়ে পড়েছে। সঠিক তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয়, তবে অভিযোগ সত্য হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া প্রয়োজন।” বিদ্যালয় পরিচালনা পর্ষদের অবস্থান, হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোকলেচুর রহমান জানান— “বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন যে প্রধান শিক্ষক রাজু আহমেদ দায়িত্বে থাকলে তারা বিদ্যালয়ে না আসার হুমকি দিয়েছেন। বিষয়টি নিয়ে আগামীকাল (১৬ নভেম্বর) জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানে আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।” প্রশাসনের বক্তব্য গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন— “এ ঘটনায় এখনো কোনো

লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন— “বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো অবগত হইনি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” প্রধান শিক্ষকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগ বিষয়ে জানতে প্রধান শিক্ষক রাজু আহমেদের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি। তার পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিভাবকদের দাবি: শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অভিভাবকদের মতে, শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক সুরক্ষা নিশ্চিত করা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা বলেন, “শিক্ষার পরিবেশকে পরিষ্কার ও নিরাপদ রাখতে প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন।” এ ঘটনার পর এলাকায় উত্তেজনা

দেখা দিয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি