গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ করে ‘ক্ষোভ ঝারলেন’ বৃদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫
     ৭:১৩ অপরাহ্ণ

আরও খবর

গণশুনানিতে দুদক চেয়ারম্যানকে জুতা নিক্ষেপ করে ‘ক্ষোভ ঝারলেন’ বৃদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ৭:১৩ 195 ভিউ
বগুড়ার গণশুনানিতে ‘পুষে রাখা ক্ষোভে’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক ভুক্তভোগি বৃদ্ধ। রোববার (১০ আগষ্ট) দুপুরে শহরের টিটু মিলনায়তনে এই ঘটনা ঘটে। এসময় ওই বৃদ্ধকে দুদকের লোকজন বাহিরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ‘অভিযোগ করেও যখন কাজ হয় না, তাহলে কি আর করা ? আমি পায়ের জুতা খুলে মারছি , এটা আমার অপরাধ হয়েছে ; প্রয়োজনে আমায় জেলে জেলে দেন ‘ শুনানী চলাকালেই ওই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম সাখাওয়াত হোসেন, তিনি সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের বাসিন্দা। জানতে চাইলে সাখাওয়াত বলেন, বগুড়া-১ আসনের সাবেক সাংসদ সাহাদারা মান্নান শিল্পীর ছোট ভাই, সাবেক সোনাতলা

উপজেলা চেয়ারম্যান ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন গত কয়েক বছর আগে আমার অনেক বড় একটি পুকুর দখল করে মাছ লুট করে। এই ঘটনা নিয়ে আমি বিভিন্ন সময় থানা পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, দুদক, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ এমন কোন দপ্তর নেই-যেখানে যাইনি, তাদের রিসিভকৃত সকল কাগজপত্র আমার কাছে আছে। সাখাওয়াত আরও বলেন, ‘দুদক দুইবার তদন্ত করে আমার পক্ষেই রিপোর্ট দিয়েছে কিন্তু কি অজানা কারনে এপর্যন্ত আমি এর কোনও সমাধান পাইনি- তা জানিনা। আজও এখানে এসে কোনো সমাধান হবে না- এটা আগে থেকেই জানি; তাই আমি জুতা নিক্ষেপ করে মনের ক্ষোভ প্রকাশ করছি মাত্র।’ তিনি আরো বলেন ‘এটা আমার

অপরাধ তা জানি কিন্তু জেনেই করেছি, এই অপরাধে প্রয়োজনে আমাকে জেলে দেন।’ এই ঘটনায় সাংবাদিকরা দুদকের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কখন জুতা মারলো, আমিতো দেখলাম না।’ তিনি আরো বলেন, দুদক দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, আজকের গণশুনানিতে যেসকল অভিযোগ দায়ের হয়েছে. সেগুলোও তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদকের গণশুনানির অনুষ্ঠানে ৯৭জন অভিযোগকারী বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই শুনানিতে এক সেবাগ্রহিতার অভিযোগের প্রেক্ষিতে ‘চারুকলা বিশ্ববিদ্যালয়’ নামের একটি ভূয়া প্রতিষ্ঠানের পরিচালকসহ দুজনকে তাৎক্ষনিক আটক করা হয়। এছাড়া লাইফ ইনসুরেন্সসহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান উপস্থিত হয়নি তাদের গ্রেফতার করতে বলা হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার

জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ জেলা পর্যায়ের সকল সরকারী আধাসরকারী, স্বায়ত্বশাসিত অফিস, সরকারী বেসরকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গণশুনানিতে দুদকের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে… মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া ভয়াবহ বিপদে ইরানের যুদ্ধজাহাজ, শ্রীলঙ্কার সাহায্য কামনা বিস্ফোরণে কাঁপছে কাতার ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে বৃহস্পতিবারও বাড়ল স্বর্ণের দাম শুধু ফাইনাল নয়, ইংল্যান্ডের ভবিষ্যতও নির্ভর করছে এই ম্যাচে শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর