শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫ হাজার মেগাওয়াট ছড়িয়ে যায়। কিন্তু ২০২৪-এর জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর এই গৌরবোজ্জ্বল অধ্যায় ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। বর্তমানে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্রমশ অবনতির দিকে ধাবমান। বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইতিমধ্যে তার এক বক্তব্যে বলেন, ঋণে ডুবে থাকার চেয়ে বরং লোডশেডিংয়ে কষ্ট পাওয়া ভালো। তার এমন বক্তব্যের প্রেক্ষিতে তীব্র সমালোচনা দেখা দেয়। নেটিজেনরা বলেন- “আমরাতো সরকারের কাছ থেকে বিদ্যুৎ ফ্রিতে নিই না, বাকিতেও নয়, প্রতি মাসে বিল

দিই, প্রিপেইড গ্রাহকরা অগ্রিম টাকা দেন। তবুও ঋণের প্রশ্ন আসছে কেন?” ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ঘিরে উত্তেজনার প্রভাব পড়েছে সারা বিশ্বের জালানির বাজারে। এমন অবস্থায় জ্বালানি সংকট থেকে উত্তরণের কোনো সমাধান আপাতত দেখছে না তারেক রহমানের সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ফলে জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা দেওয়ার মাধ্যমে সমাধান খুঁজছে সরকার। আজ ৪ঠা মার্চ, বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, শপিংমলে আলোকসজ্জা কারা উচিত না এ সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সমস্যায় রয়েছে। স্পট মার্কেট থেকে

জ্বালানি কেনার চেষ্টা করছি। শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে। তিনি বলেন, ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি সংকট মার্চ পযর্ন্ত চলতে পারে। মন্ত্রী আরও বলেন, দেশে যে জ্বালানি মজুত রয়েছে তা দিয়ে সাশ্রয়ীভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়