গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প চান আন্দালিব পার্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প চান আন্দালিব পার্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ |
কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। যেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ লিখেছেন, ‘গণভবন যেহেতু

১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’ পার্থ আরও লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো...।’ উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। যেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার

ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় দিশেহারা মানুষ ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ