খাটে মায়ের মরদেহ, ফ্লোরে পড়ে ছিল নিস্তেজ ২ সন্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৫৪ অপরাহ্ণ

খাটে মায়ের মরদেহ, ফ্লোরে পড়ে ছিল নিস্তেজ ২ সন্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৫৪ 120 ভিউ
মানিকগঞ্জ সদরে ফ্ল্যাট বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের শাহিন আহমেদের স্ত্রী শিখা আক্তার ও তাদের মেয়ে সাইফা আক্তার (২) এবং আরাফাত ইসলাম আলভি (৮)। প্রবাসী শাহিনের দ্বিতীয় স্ত্রী ছিলেন শিখা। তার প্রথম ঘরের ছেলে ছিল আলভি। শাহিনের মামা আমান আনসারী বলেন, শাহিনের প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে করেন শিখা আক্তারকে। তাদের সংসার জীবন প্রায় ৫ বছর। এ সংসারে তাদের কন্যা

সন্তান সাইফা আক্তার। দেশে থাকা অবস্থায় শাহিন ইজিবাইক চালাত। মালয়েশিয়া যাওয়ার আগে তার স্ত্রী-সন্তানকে ভাড়া বাসায় রেখে যান। এ বাসায় শিখার আগের ঘরের ছেলে আলভিও থাকত। বাসার পাশের ইউনিটের ভাড়াটিয়া আলমগীর হোসেন বলেন, মাস দেড়েক হয় ফ্ল্যাটটি তারা ভাড়া নিয়েছেন। একবারই তার স্বামীকে দেখেছিলাম। আজ বিদ্যুৎ বিলের টাকা চাওয়ার জন্য সকালে তাদের দরজায় নক করি। তাতে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। পরে কয়েক দফায় দরজায় নক করলেও সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি অবগত করি। তিনি এসেও সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ ফোন করেন। সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, ফ্ল্যাটের ভেতরে ঢুকার জন্য কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ

করি। রুমের মধ্যে দেখতে পাই শিশু দুজনের নিথর দেহ ফ্লোরে পড়ে রয়েছে। আর তাদের মায়ের মরদেহ খাটের উপরে রয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, বন্ধ ফ্ল্যাট থেকে মাসহ তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বিষের বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে মা তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন। তিনি আরও বলেন, আমরা ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ৩টি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস