ক্ষোভ-শোক প্রতিবাদে ফুঁসছে সারা দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

ক্ষোভ-শোক প্রতিবাদে ফুঁসছে সারা দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
সারা দেশের মানুষের প্রার্থনায় ছিল ৮ বছরের সেই শিশুটি। ধর্ষকের নির্মমতা থেকে ছোট্ট দেহটি সেরে উঠবে-এমনই আশা ছিল সবার। কিন্তু তা আর হলো না। একরাশ অভিমান, সবার জন্য লজ্জা-গ্লানি আর অভিযোগ রেখে শিশুটি পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। তার মৃত্যুর খবরে ক্ষোভ-শোক ও প্রতিবাদে ফেটে পড়েছে মানুষ। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত শিশুটির খোঁজখবর নেন, আইনি সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দেন। তিনি বলেন, প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে এবং

এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নারী ও শিশুদের নিরাপত্তার জোর দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে সারা দেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ তাকে একান্ত প্রিয় হিসাবে কবুল করুন, আমিন। তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ৯০ দিনের মধ্যে কার্যকরের দাবি জানান। গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। এক বিবৃতিতে তারা শিশুটির খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার দাবি করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাইর পির) গভীর শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারের প্রতি

সমবেদনা জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শিশুটির আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে। শিশুটিকে ধর্ষণ-হত্যাসহ সব ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের অতিদ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানায় দলটি। ধর্ষণবিরোধী মঞ্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষোভ জানিয়ে বলে, আজ শোকসন্তপ্ত হৃদয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শিশুটির হত্যার ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করব। সামাজিক যোগাযোগমাধ্যমেও বইছে শোক, ক্ষোভ আর প্রতিবাদের ঝড়। সব শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় ধর্ষক ও তাদের সহায়তাকারীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান। বিচার ও শাস্তির দাবিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিদ্রোহী কবি কাজী নজরুলের একটি লেখা

ফেসবুকে শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের গিটারিস্ট ও গায়ক হামিন আহমেদ। সেখানে লেখা, ‘পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হইয়া বাঁচিয়া আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করিবার কিছুই না থাকে।’ মিরপুরে বিক্ষোভ : বেলা সাড়ে ৩টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে কয়েকশ শিক্ষার্থী ও জনতা ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মিরপুর ২ নম্বর মডেল থানার সামনে এসে শেষ হয়। বরিশালে প্রতিবাদ : সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ বরিশাল। কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন : শিশুটির স্মরণে শহরের পূবালী চত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করেছে ধর্ষণবিরোধী ছাত্র সমাজ। এছাড়া

ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!