ক্ষমতার চার বছরে ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন বাইডেন! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪

ক্ষমতার চার বছরে ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন বাইডেন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। গণমাধ্যমটি বলছে, জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ৪০ শতাংশ সময় অর্থাৎ ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন। মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টই এত বেশি ছুটি কাটাননি। শনিবার এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রায় চার বছর ধরে ক্ষমতায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর মধ্যে ৪০ শতাংশ সময়ই তিনি ছুটি কাটিয়েছেন। সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কমিটির এক বিশ্লেষণে দেখা গেছে, ১ হাজার ৩২৬ কার্যদিবসের মধ্যে ৫৩২ দিনই ছুটিতে ছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত ছুটি এর আগে কোনো প্রেসিডেন্টই কাটাননি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। একজন মার্কিন কর্মী গড়ে বছরে ১১ দিন ছুটি পেয়ে

থাকেন। সেই হিসাবে প্রেসিডেন্ট বাইডেন সাধারণ একজন কর্মীর তুলনায় প্রায় ৪৮ বছরের সমান ছুটি কাটিয়েছেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকালীন সময়ের ২৬ শতাংশ সময় ছুটিতে ছিলেন, আর বারাক ওবামা দুই মেয়াদে মাত্র ১১ শতাংশ সময় ছুটিতে ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি বাইডেনকে ডেলাওয়্যারের সমুদ্র সৈকতে অবকাশ যাপন করতে দেখা যায়। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে যখন নানা ইস্যুতে আগুন জ্বলছে তখন সমুদ্র সৈকতে চেয়ারে হেলান দিয়ে আরাম করে ঘুমাচ্ছেন বাইডেন- এই দৃশ্যটিই এক সময় তার ‘ক্ষমতার প্রতীক’ হয়ে দাঁড়াবে। এছাড়াও মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সীমান্তে উত্তেজনা বা বিশ্বজুড়ে চলমান অস্থিরতা নিয়ে বাইডেন কখনোই মাথা ঘামাননি বলেও মন্তব্য করেন তারা। যদিও জো বাইডেনের সহযোগীদের

দাবি, ছুটিতে থাকলেও কাজ করেন বাইডেন। এছাড়া সবসময়ই তাকে ফোনে পাওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ইসলামী ব্যাংকের কর্মকর্তা বরখাস্ত হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ: কারা কখন দেখতে পাবেন, বাংলাদেশে কি দেখা যাবে নির্মাণাধীন মাদ্রাসার তদন্তে যাওয়া পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের দৌরাত্ম্য কমছেই না আবারও সাভারে প্রেশার কুকার বোমা উদ্ধার ঢাবির ‘ওসমান হাদি’ হল থেকে দুই সমকামী ছাত্র আটক, হল থেকে বহিষ্কার ভারত-মার্কিন গোয়েন্দা তৎপরতার মধ্যেই সাভারে জেএমবি সদস্য বোমা ও সরঞ্জামসহ আটক বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া বরিশাল জেলা জজ আদালতের গেটের সামনে বোমা বিস্ফোরণ ভারতীয় মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেই থাকছেন মোস্তাফিজ নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’