কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেল মা-মেয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেল মা-মেয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
কুমিল্লায় যাত্রীবাহী বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার ফুটওভার ব্রিজের নিচে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের বুধইর গ্রামের সৌদি প্রবাসী ফরিদ উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৩৫) এবং তার মেয়ে লামিসা আক্তার (১৩)। নিহত লামিসা সেনানিবাসের পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, প্রতিদিন লিপি তার মেয়েকে স্কুলে নিয়ে আসতেন। সকালে তিনি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সুগন্ধা পরিবহনের একটি বাস চাপায় ঘটনাস্থলে মারা যান লিপি। স্থানীয়রা স্কুল ছাত্রী লামিসাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায়

দুই ঘণ্টা আইসিইউতে থাকার পর সেও মারা যায়। লামিসার মামা পাভেল বলেন, লামিসার বাবা সৌদি আরব প্রবাসী। নতুন বাড়ি করেছেন সেনানিবাসের পাশে। তিন দিন আগে তিনি দেশে চলে এসেছেন। স্ত্রী সন্তানকে হারিয়ে তিনি শোকে স্তব্ধ হয়ে গেছেন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে চালক ও বাসের হেলপার পালিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ