কুতুবদিয়ায় তেলসহ বিদেশি জাহাজ আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৮ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় তেলসহ বিদেশি জাহাজ আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 110 ভিউ
কক্সবাজারের কুতুবদিয়ায় বহিনোঙ্গরে চোরাই তেলসহ একটি বিদেশি জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে জ্বালানী তেল সংগ্রহের সময় ‘ওটি ইউনিয়ন’ নামের পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক জাহাজকে আটক করে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুতুবদিয়া বহির্নোঙ্গরে বাংলাদেশ কোস্ট গার্ডের টহলকারী জাহাজ "অপূর্ব বাংলা" নজরে একটি সন্দেহজনক বাংলাদেশী ওয়েল ট‌্যাংকার 'ওটি ইউনিয়ন', পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক "MT DOLPHIN-19" নামের জাহাজ হতে জ্বালানী তেল আদান প্রদান করছে। পরবর্তীতে, কোস্ট গার্ড টহল দল জ্বালানী তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকার

এ অবস্থানরত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। একপার্যায়ে জাহাজদ্বয়ের বহির্নোঙ্গরে নোঙ্গর করা ও জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উক্ত বিদেশী জাহাজটির মোংলা বন্দরে গমনের কথা থাকলেও জাহাজটি ওইদিন সকাল ৭ টায় কুতুবদিয়া বহিঃনোঙরে নোঙ্গর করে। অতঃপর, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশী জাহাজটি অবৈধ ভাবে উক্ত দিন সকাল ৭টা হতে দুপুর ০২ টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। যার ফলশ্রুতিতে, বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হয়। কোস্ট গার্ড বিদেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নিয়ে যায়। কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারটি

বর্তমানে ০৯ জন ক্রুসহ কোস্ট গার্ড'র তত্ত্বাবধানে রয়েছে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা ৩৬১ ফ্লাইট বাতিল হলো হযরত শাহজালাল বিমানবন্দরে এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি ৮ কর্মকর্তা ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে এক বাংলাদেশি গ্রেপ্তার, হতে পারে কঠোর সাজা ঘুষ–দুর্নীতির অভিযোগ: তাজুলের পর এবার ট্রাইব্যুনাল থেকে সাইমুমের পদত্যাগ টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা