কাল বিসিবি সভার এজেন্ডায় কী থাকছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪

কাল বিসিবি সভার এজেন্ডায় কী থাকছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা বসছে বুধবার। এদিন বিকেল সাড়ে তিনটায় বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। বিসিবির এই সভায় এজেন্ডায় কী কী বিষয় থাকছে সে বিষয়ে পরিষ্কার ধারণা মেলেনি। তবে সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এই সভায় মূল এজেন্ডা হতে পারে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব। জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে নেতৃত্ব ছাড়তে চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন। যদিও বিসিবির পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, এখনই অধিনায়ক বদলের পরিকল্পনা নেই তাদের। তবে যেহেতু শান্ত দায়িত্ব ছাড়তে চাইছেন, তাই তাকে অধিনায়ক রেখে দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কিনা সে বিষয়টি নিয়েও কাল বিসিবি সভায় আলোচনা হতে পারে। শান্ত

ইস্যু ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের একটি চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনা হবে বোর্ড মিটিংয়ে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো হয়। চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির কাছে জানতে চেয়েছে পরপর তিন সভায় কোন পরিচালকেরা অনুপস্থিত ছিলেন। সভাতে এই ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। যারা উপস্থিত ছিলেন না তাদের পদগুলোতে শূন্য ঘোষণা করা হতে পারে। এর বাইরে আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের খেলার সুযোগ নিয়েও সভাতে কথা হবে। নিরাপত্তা শঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। এখন দেশের বাইরে আফগানদের বিপক্ষে সাকিবের খেলা হবে কিনা সেটি নিয়ে আছে ধোঁয়াশা।

কালকের সভাতে এ ব্যাপারেও সিদ্ধান্ত হয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কানে ঐশ্বরিয়াকে নিয়ে বাজে মন্তব্যের জবাব দিলেন কঙ্গনা ঈদের ছুটিজুড়ে বৃষ্টি, কমবে তাপমাত্রা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু ৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল যুক্তরাজ্যে একসঙ্গে মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মা ও ছেলে পর্তুগালে ৩০ হাজার ফুট উঁচুতে পাইলটের ‘হার্ট অ্যাটাক’, অতঃপর… ১০ দিনে চার বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ায় দিশেহারা মানুষ ৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ কেন সারা রাত কান্না থামাতে পারেননি নেইমার ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ