ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ, আহত ১
কলকাতার ব্যস্ততম এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ের মধ্যকার রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।
জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকা সে প্লাস্টিকের ব্যাগটি তুলতে গিয়ে আহত হয়েছেন ৫৮ বছর বয়সি বাপি দাস। বিস্ফোরণে তার কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত বাপি দাসকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে প্লাস্টিকের ব্যাগে কোন বোমা ছিল কিনা বা ঠিক কী বিস্ফোরিত হয়েছে,
সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।



