ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার আহ্বান উপদেষ্টা শারমীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ October, ২০২৪

ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার আহ্বান উপদেষ্টা শারমীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ October, ২০২৪ |
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ একটি ঐক্যবদ্ধ বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন। যেখানে নারী ও মেয়েরা সহিংসতা, বৈষম্য এবং সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত হতে পারবে। শুক্রবার (১১ অক্টোবর) জি-২০ নারীর ক্ষমতায়নে ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউডব্লিউজি) ৪র্থ সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে ন্যায়বিচার ও অর্থবহ পরিবর্তনের পক্ষে উল্লেখ করে তরুণদের কণ্ঠকে প্রসারিত করার গুরুত্বের ওপর জোর দেন। ব্রাজিলের জি-২০ প্রেসিডেন্সির আমন্ত্রণে, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বিষয়ক জিটুজিরো মন্ত্রী পর্যায়ের সভায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য জি-২০ ব্রাজিলিয়ান প্রেসিডেন্সির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও সভায় অংশ নেন ব্রাজিল বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া

ফয়জুন্নেসা এবং দিলারা বেগম। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্সি এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অনুপ্রাণিত হন। পাশাপাশি তিনি জি-২০ নারীর ক্ষমতায়নে ওয়ার্কিং গ্রুপের প্রতি দেশটির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া উদ্ভাবনী ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে লিঙ্গ সমতা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি প্রচারে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। বিশ্বব্যাপী নারী ও মেয়েরা যে অনন্য চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তা ছাড়া অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের মতো সর্বজনীন মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। ব্রাজিল সফরকালে উপদেষ্টা শারমীন

এস মুরশিদ বিশ্বনেতাদের সঙ্গে বেশ কয়েকটি হাই-প্রোফাইল বৈঠক করেন। তিনি ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা এবং নারী বিষয়ক মন্ত্রী সিডা গনসালভেসের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সঙ্গে নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েও আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকার মন্ত্রী লিডিয়া সিন্ডিসিওয়ে চিকুঙ্গার সঙ্গে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকে উভয় নেতা দক্ষিণ আফ্রিকার আসন্ন রাষ্ট্রপতির অধীনে জি-২০ নারী ক্ষমতায়ন ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন